কর্পোরেট ইভেন্ট
সেমিনার, মিটিং, ট্রেনিং ও অরিয়েন্টেশনসহ কর্পোরেট ইভেন্ট আয়োজনের সম্পূর্ণ পেশাদার সেবা।
সিমেক এন্টারটেইনমেন্ট লিমিটেড আপনার বিশেষ মুহূর্তগুলোকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সর্বদা প্রস্তুত। আমাদের বিশেষজ্ঞ টিম অত্যন্ত দক্ষতার সাথে আপনাকে একটি সুন্দর পরিপাটি অনুষ্ঠান উপহার দিতে বদ্ধপরিকর।
সেমিনার, মিটিং, ট্রেনিং ও অরিয়েন্টেশনসহ কর্পোরেট ইভেন্ট আয়োজনের সম্পূর্ণ পেশাদার সেবা।
বিয়ে, গায়ে হলুদ, আকদসহ সকল ধরণের বিয়ের আয়োজনে দৃষ্টিনন্দন সাজসজ্জা ও পরিকল্পিত সেবা।
শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্মদিনে থিমভিত্তিক আয়োজন, কেক, ডেকোরেশন ও বিনোদনের ব্যবস্থা।
প্রদর্শনী, মেলা বা কর্পোরেট এক্সিবিশনে স্টল ডিজাইন, ব্যবস্থাপনা ও অতিথি সেবা।
নতুন পণ্যের বাজারজাত উপলক্ষে আকর্ষণীয় ও ব্র্যান্ডকেন্দ্রিক ইভেন্ট পরিকল্পনা ও বাস্তবায়ন।
দেশি-বিদেশি খাবার, কাস্টমাইজড মেনু ও পরিপূর্ণ কেটারিং ব্যবস্থাপনায় বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা।
যেকোন আনন্দঘন মুহূর্তকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে প্রয়োজন একটি সুন্দর, আকর্ষণীয় এবং মনোরম পরিবেশ। একটি সুন্দর পরিবেশ দিতে পারে অসংখ্য স্মৃতি। সেই সব উদ্দেশ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে সিমেক এন্টারটেইনমেন্ট লিমিটেড। ঢাকার উত্তরাতে অবস্থিত এক নির্ভরযোগ্য সঙ্গী, যেখানে আপনি পাবেন আপনার প্রয়োজন সাপেক্ষে সকল প্রকার সুযোগ-সুবিধা।
সিমেক এন্টারটেইনমেন্ট লিমিটেড, সিমেক গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। উত্তরা এবং এর নিকটস্থ এলাকার মানুষের প্রয়োজন সাপেক্ষে উৎসমুখোর একটি সুন্দর, পরিপাটি ও আকর্ষণীয় পরিবেশ উপহার দেয়াই আমাদের মূল উদ্দেশ্য।
Explore Moreবছরের অভিজ্ঞতা
অভিজ্ঞ টিম মেম্বার
ক্লায়েন্ট
প্রজেক্ট সম্পূর্ণ
নান্দনিক ডিজাইনে পরিপূর্ণ ১৭৩০ স্কয়ার ফিটের মুসা অডিটোরিয়ামটিতে ২৬০ জনের আসন ব্যবস্থা রয়েছে । আধুনিক সকল সুযোগ— সুবিধাসহ সজ্জিত অডিটোরিয়ামটি বিবাহ/ বৌ ভাত/ বিবাহ বার্ষিকী, এনগেজমেন্ট, গায়ে হলুদ, জন্মদিন, আকিকা, খতনা, কুলখানি, মিলাদ সামাজিক অনুষ্ঠান ছাড়াও কর্পোরেট কালচারাল প্রোগ্রাম, অ্যানুয়াল প্রেজেন্টেশন সহ বিভিন্ন ইভেন্ট পরিবেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
৩০০ জন অতিথী ধারণক্ষমতা সম্পন্ন ১৮৪০ স্কয়ার ফিটের অপূর্ব সৌন্দর্য মন্ডিত মিলনায়তনের এই হলটি আধুনিক সকল সুযোগ— সুবিধাসহ সজ্জিত বিবাহ/ বৌ ভাত/ বিবাহ বার্ষিকী, এনগেজমেন্ট, গায়ে হলুদ, জন্মদিন, আকিকা, খতনা , কুলখানি, মিলাদ সামাজিক অনুষ্ঠানে ক্ষেত্রে ব্যবহার করা হয়।
আন্তর্জাতিক মান সম্পন্ন ৩৭৮ স্কয়ার ফিটের এর ডিজিটাল ইকুপমেন্ট সমৃদ্ধ লাউন্জ, যেখানে বিভিন্ন ধরনের বিজনেস ডিলিংস, সৌজন্য সাক্ষাতের জন্য উপযুক্ত।
আধুনিকায়নে সমৃদ্ধ এই সেমিনার হলটি ৭২৬ স্কয়ার ফিটের । হলটিতে ৬০ জনের অত্যাধুনিক রাউন্ড টেবিল সেটাপ এ বিভিন্ন সেমিনার, ট্রেনিং, কনফারেন্স, মিটিংসহ ইত্যাদি ইভেন্ট করার সুব্যবস্থা রয়েছে।
৭০৯ স্কয়ার ফিটের এই বিলাসবহুল সেমিনার হলটি বিভিন্ন বিজনেস কর্পোরেট মিটিং, অফিসিয়াল প্রেজেন্টেশন, অ্যানুয়াল সেলস মিটিং এবং বিভিন্ন ইভেন্ট পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই হলটিতে ২৫ জনের আসন ব্যবস্থা রয়েছে।
নান্দনিক ডিজাইনে পরিপূর্ণ বাহার অডিটোরিয়ামটিতে ২০০ জনের আসন ব্যবস্থা রয়েছে । আধুনিক সকল সুযোগ- সুবিধাসহ সজ্জিত অডিটোরিয়ামটি কর্পোরেট কালচারাল প্রোগ্রাম, অ্যানুয়াল প্রেজেন্টেশন সহ বিভিন্ন ইভেন্ট পরিবেশনের এর ক্ষেত্রে ব্যবহার করা হয়।
৭৬৩ স্কয়ার ফিটের এই বিলাসবহুল অডিটোরিয়াম হলটি বিভিন্ন বিজনেস কর্পোরেট মিটিং, অফিসিয়াল প্রেজেন্টেশন, অ্যানুয়াল সেলস মিটিং এবং বিভিন্ন ইভেন্ট পরিবেশন এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই হলটিতে আসন ব্যবস্থা রয়েছে ৪০ জন এর।
সম্পূর্ণ আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত এই মিটিং রুমটিতে ১৬ জনের আসন ব্যবস্থা রয়েছে। বিভিন্ন কর্পোরেট মিটিং ওয়ার্কশপ এবং সেমিনার এর জন্য আমাদের এই মিটিং রুম।
আধুনিকায়নে সমৃদ্ধ এই সেমিনার হলটি ৯৫০ স্কয়ার ফিটের । হলটিতে ৪৫ জনের আসন ব্যবস্থা রয়েছে। বিভিন্ন সেমিনার, ট্রেনিং, কনফারেন্স, মিটিংসহ ইত্যাদি কারণে হলটি ব্যবহার করা হয়।
আধুনিক প্রযুক্তি সম্পন্ন ট্রেনিং রুমটিতে ৬০ জন শিক্ষার্থীদের আসন ব্যবস্থা রয়েছে। এখানে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের সরাসরি ক্লাস নেয়ার ব্যবস্থা রয়েছে।
ঘরোয়া স্বাদ, আন্তরিক পরিবেশন— আমাদের মেন্যুতে রয়েছে পূর্ণ সকালের আয়োজন: রুটি, পরোটা, সবজি, বুটের ডাল, ডিম কারি ও ভুনা খিচুড়ি। প্রধান খাবারে রয়েছে সাদা ভাত (হাফ/ফুল), ফ্রাইড রাইস, মুরগির বিভিন্ন পদ, গরুর মাংস ভুনা, টাটকা মাছ এবং চাইনিজ ভেজিটেবল। বিশেষ আকর্ষণ — বাংলার আসল স্বাদে ভর্তা, শাক ও ঐতিহ্যবাহী শুটকির ঘরোয়া পরিবেশন।
সকাল থেকে সন্ধ্যা—স্বাদের এক অভিজ্ঞতা সন্ধ্যা মালতীর সমৃদ্ধ মেন্যুতে রয়েছে খাঁটি বাঙালি ও জনপ্রিয় চাইনিজ খাবারের সংমিশ্রণ। শুরু হয় সকালের পরোটা, রুটি, ডিম কারি, ভুনা খিচুড়ি ও সবজির নাস্তা দিয়ে। প্রধান খাবারে রয়েছে সাদা ভাত, ফ্রাইড রাইস, মুরগি, গরু, খাসি ও টাটকা মাছের পদ এবং চাইনিজ ভেজিটেবল। আমাদের আয়োজনের বিশেষ অংশ—চিকেন ও বিফ বিরিয়ানি, তেহারি, চাউমিন, ক্রিসপি ফ্রাইড চিকেন, হটডগ, সসেজ, বার্গার ও শর্মা কম্বো মিল। আর বিকেল মানেই সিঙ্গারা, সমুচা, পাকোড়া, পেঁয়াজু, হালিম, কোল্ড কফি, চকোলেট ও মিল্কশেক—সবই রেগুলার ও লার্জ সাইজে। সন্ধ্যা মালতী—খাঁটি স্বাদ, আরামদায়ক পরিবেশ ও সকল বয়সের জন্য উপযুক্ত খাবারের ঠিকানা।
আমাদের প্রতিটি ক্যাফে ও রেস্টুরেন্টের রান্নাঘর আধুনিক, সুসজ্জিত এবং সম্পূর্ণ সরঞ্জামসমৃদ্ধ। দক্ষ ও পেশাদার শেফ টিম সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে সতেজ ও মানসম্মত উপকরণে খাবার প্রস্তুত করে, যাতে প্রতিটি পদে থাকে স্বাদ, মান ও নিরাপত্তার নিশ্চয়তা। আমাদের আউটডোর ক্যাটারিং সেবা আপনার ইভেন্টকে স্মরণীয় ও নিখুঁত করে তুলতে বিশেষভাবে পরিকল্পিত। কর্পোরেট, পারিবারিক, বিয়ে বা জন্মদিন— যে কোনো আয়োজনের বাজেট অনুযায়ী কাস্টমাইজড মেনু, প্রফেশনাল সেটআপ এবং সময়মতো নিখুঁত সার্ভিস নিশ্চিত করি।
আড্ডায় স্বাদের সেরা ঠিকানা— আমাদের সমৃদ্ধ মেন্যুতে রয়েছে সুস্বাদু শর্মা ও আকর্ষণীয় কম্বো মিল, বার্গার ও স্যান্ডউইচ, ফাস্ট ফুড, স্ন্যাকস, কোল্ড ড্রিংকস এবং রিফ্রেশিং তাজা ফলের জুস। বিশেষ আয়োজনে পরিবেশন করা হয় চিকেন ও বিফ বিরিয়ানি, তেহারি, ফ্রাইড রাইস, চাউমিন, ক্রিসপি ফ্রাইড চিকেন, হটডগ, সসেজসহ আরও জনপ্রিয় আইটেম। এছাড়াও রয়েছে সিঙ্গারা, সমুচা, পুরি, পাকোড়া ও পেঁয়াজু— পাশাপাশি রেগুলার কোল্ড কফি, রেগুলার কফি ও চা।
শাপলা রেস্তোরাঁ আপনাকে স্বাগতম — যেখানে প্রতিটি পদে খাঁটি বাঙালিয়ানার স্বাদ, আন্তরিক আতিথেয়তা এবং ঘরোয়া যত্নের ছোঁয়া। আমাদের সমৃদ্ধ মেন্যুতে রয়েছে ঐতিহ্যবাহী বাঙালি খাবারের পাশাপাশি জনপ্রিয় চাইনিজ আইটেম— সুস্বাদু বিরিয়ানি, পোলাও ও সাদা ভাত, ভর্তা ও সবজি, মুরগি, গরু ও খাসির বিশেষ পদ, টাটকা মাছের আয়োজন, ডাল ও বিভিন্ন সাইড আইটেম। পাশাপাশি রয়েছে ফ্রাইড রাইস, নুডলস (চিকেন/ভেজ), চিকেন ফ্রাই, চিলি চিকেন, স্যুপসহ বিভিন্ন চাইনিজ ডিশ। সকালের নাস্তা ও বিকেলের হালকা খাবারের জন্য রয়েছে পরোটা, খিচুড়ি, হালিম, সবজি, সিঙ্গারা, সমুচা, চপ, পেঁয়াজু, পিঠা, চা-কফি এবং আরও অনেক কিছু।